Posts

জড়াইয়া পিরীতের ফান্দে আমার

Image
Home Lyrics writer Singer Pagol Hasan All Posts জড় জড়াইয়া পিরীতের ফান্দে আমার কষ্টে কাটে বারো মাস কি পিরীত বাড়াইলারে বন্ধু করলা সর্বনাশ ॥ পাষাণ বন্ধুরে……… নিকট ও আপন জানিয়া দিছলাম তরে মন তুই বন্ধুয়ায় ভাইঙ্গা দিলি করিয়া যতন । কান্দে আমার আশার স্বপন করলি তুই বিরহের চাষ ॥ পাষাণ বন্ধুরে……… ঘুমের ঘরে আনাগোনা স্বপ্নেও দিস ফাঁকি একজীবনে এতো দুঃখ কি করে বল রাখি । কান্দে আমার পরান পাখি ॥ অকালে বয় শ্রাবণ মাস – ঐ পাষাণ বন্ধুরে………. পাতহারে ভাসাইয়া আমায় ভুইলা রইলা ছলে তাতেও দুঃখ নাইরে বন্ধু পাগল হাসান বলে । শেওলা হইয়া ভাসি জলে ॥ ভূ-মন্ডলে জিন্দা লাশ – ঐ Song:   Ki Pirit Baraila Singer:   Pagol Hasan Lyrics & Tune:   Pagol Hasan

দিনে রাইতে তোমার গো বান্দা

Image
  দিনে রাইতে তোমারে বান্দার কলবে যেনো পাই আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর ভয় সকলই ভুইলা যায় ॥ আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি’বা সাধ্য যখন তখন উইড়া যায়তে জীবের জীবন বাধ্য সক্ষমতার প্রতিবাদ্য হরহামেশায় গাই ॥ আল্লাহ কর্মকূলে মর্মভূলে অষাঢ় কার্য করি রসে সঙ্গে বাইতে বাইতে অকুল গাঙে পড়ি কুল ভিরাও পাড়ের কান্ডারি পাড়ের মালিক শাঁই ॥ আল্লাহ ঘরের পানে চাইনাগো চাইগো চেতন হারায় তনে কি যানি কি হয়যে আমার শেষ বিদায়ের দিনে ভেবে গায় পাগল হাসানে চিত্তে ক্ষমা চাই ॥ Song:  Allah Rait Hoile Dhorai Lyrics, Tune, Singer:  Pagol Hasan

ফুল মালা গো

Image
  ফুলমালা / যদি না আসিতাম ভবে আমি যদি না আসিতাম ভবে পিরিতি হইতো না তবে। আর না ভাবলে খুলতো না ভবের তালা ও ফুলমালা- তোর পিরিতে সইলাম কত জ্বালা। আমি তোর পিরিতে সইলাম কত জ্বালা ও ফুলমালা- তোর পিরিতে সইলাম কত জ্বালা।। ফুলমালা গো… আমি তো মাটির পিঞ্জিরায় আমার ভেতর থাকি সদায় করিস আসা-যাওয়া ঘুমের ঘরে ফাঁকি। সিংহাসনে বসাইয়াছি আসল ঘর উজালা। ও ফুলমালা……… তোর পিরিতে সইলাম কত জ্বালা। ফুলমালা গো…. তোর সঙ্গে সং ধইরা নিশি ঘটাইলাম প্রভাত রটাইলাম দুইজনের প্রেমে মিলন সাক্ষাত। সইতে নারি প্রেমের আঘাত মরণ আমার ভালা। ও ফুলমালা……… তোর পিরিতে সইলাম কত জ্বালা। ফুলমালা গো….. কোনদিন জানি ছাইড়া যাইবো কাইঞ্চা সোনার দেহ পাগল হাসান নামে ধরাই রইবে না আর কেহ। কিসের ভাগ বন্টন কূল হক কার লগে কার বালা। ও ফুলমালা……… তোর পিরিতে সইলাম কত জ্বালা। Song:  Fulmala ফুলমালা Singer: Parvez Khan X Kaniz Khandaker Mitu Lyrics & Tune : Pagol Hasan Original Singer: Pagol Hasan

মন পাখি তুই ধৈর্য ধরি থাক

Image
  মন পাখি তুই ধৈর্য ধরি থাক তুমি মজিও মুর্শিদের মায়ায় আশ্রয় লইও চরণ ছায়ায় ঐ নামে কুলমান গেলে যাক আমার মন পাখি মন পাখি তুই ধৈর্য ধরি থাক ॥ অমাবশ্যা’র পূর্ণিমাতে চান্দের সেবা দিও ঘোর সংকটে ধ্যান করিয়া ভাবের দেশে যাইও পথ ভূলারে পাইলে কইও জলের হয়না বাঁক ॥ নামের জপমালা লইয়া থাইকো চরণ আশে ফল পাকায় বৃক্ষ পাকাইয়া পীর মুর্শিদের দেশে ঐ ফলে পোকা না বইসে নামে ভক্তি রাখ ॥ রওশন চান্দের প্রেমের হাটে পাগল হাসান যায় সুমতি যার ভাগ্যে ঘটে সেই নূরী রওশনী পায় কি হইবো মন পারের বেলায় বিনে মুর্শিদ পাক ॥ Song:  Tumi Mojio Murshider Mayay Lyrics, Tune, Singer:  Pagol Hasan

আমি ঠেকছি তোমার ধরাধামে

Home Lyrics writer Singer Pagol Hasan All Posts আমি ঠেকছি তোমার ধরাধামে সংসারী চলে যার নামে, আমি ফসল ফলাই গায়ের ঘামে আর বেঁচতে গেলে বান্ধা গো… ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্ধাইর পুরির মানুষ আমি আন্ধাইর ঘরের বাসিন্দা । ও আল্লাহ ও আল্লাহ আমি এক, আমি এক পাপিষ্ট বান্দা ॥ রুহুটারে কব্জা কইরা আজরাইলে নিব ধইরা, শূন্য কায়া রইবে পইড়া কে শুনবে কার কান্দা গো । আন্ধাইর ঘরের রাস্তা সোজা ঘাড়ে লইয়া পারের বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদ ভজা এই পাগল মনের ধান্দা গো । তোমার লীলা তোমার খেলা বোঝেনা মোর মন পাগেলা, পাগল হাসানের যায় বেলা সইয়া লোকের নিন্দা গো । X-twitter   Facebook-f   Instagram   Youtube BaulaMon   © 2025. All Rights Reserved.

মন শিকারী বিন্দাইলো তীর

Image
  Home Lyrics writer Singer Pagol Hasan All Posts মন শিকারি বিন্দাইলো তীর কলিজায় নিঘোর ও সন্ধানে গো মন শিকারি বিন্দাইলো তীর কলিজায় । ধইরো না ছইওনা বিঁষে সোনার অঙ্গ জ্বলিযায় মন শিকারি বিন্দাইলো তীর কলিজায় ॥ ফাগুনেরও আগুন যেমন লাগায় দীলে জানে গলায় দিয়া প্রেমও রশি আলগা থাকি টানে । বন্দের দুই নয়ানের বানে, পাষাণ হীয়া গলি যায় মন শিকারি বিন্দাইলো তীর কলিজায় ॥ জানিনা সে করবে কি না মিছা দুষের ভাগি পাইলে তারে জিজ্ঞাসীতাম সে কেমন বৈরাগী । পাগল হাসান বন্ধুর লাগি, যখন তখন ছলি যায় মন শিকারি বিন্দাইলো তীর কলিজায় ॥ Song:   Mon Shikari Lyrics, Tune, Singer:   Pagol Hasan Facebook Twitter 0 2818 Post navigation Prev post:   Prev Post Next post: Next Post 0 Comments Popular Trending কণ্ঠে নিলেম গান কেন সারা দিন ধীরে ধীরে গভীর রজনী নামিল হৃদয়ে আজি বাংলাদেশের হৃদয় হতে ও দেখা দিয়ে যে চলে গেল কত কথা তারে ছিল বলিতে কাল রাতের বেলা আজি মম জীবনে নামিছে ধীরে ওগো শেফালি বনের ভালোবেসে সখী নিভৃতে যতনে You May Also Like Pagol Hasan ফুলমালা / যদি না আসিতাম ভবে 5 days ago  0   137 Read More...