জড়াইয়া পিরীতের ফান্দে আমার
Home Lyrics writer Singer Pagol Hasan All Posts জড় জড়াইয়া পিরীতের ফান্দে আমার কষ্টে কাটে বারো মাস কি পিরীত বাড়াইলারে বন্ধু করলা সর্বনাশ ॥ পাষাণ বন্ধুরে……… নিকট ও আপন জানিয়া দিছলাম তরে মন তুই বন্ধুয়ায় ভাইঙ্গা দিলি করিয়া যতন । কান্দে আমার আশার স্বপন করলি তুই বিরহের চাষ ॥ পাষাণ বন্ধুরে……… ঘুমের ঘরে আনাগোনা স্বপ্নেও দিস ফাঁকি একজীবনে এতো দুঃখ কি করে বল রাখি । কান্দে আমার পরান পাখি ॥ অকালে বয় শ্রাবণ মাস – ঐ পাষাণ বন্ধুরে………. পাতহারে ভাসাইয়া আমায় ভুইলা রইলা ছলে তাতেও দুঃখ নাইরে বন্ধু পাগল হাসান বলে । শেওলা হইয়া ভাসি জলে ॥ ভূ-মন্ডলে জিন্দা লাশ – ঐ Song: Ki Pirit Baraila Singer: Pagol Hasan Lyrics & Tune: Pagol Hasan