কথা দিয়া কথা রাখলানা


কথা দিয়া কথা রাখলা না
ও সোনা বন্ধু রে…
কথা দিয়া কথা রাখলা না
সোনা বন্ধু রে ॥

এই কি ছিলো তোমার কথা
বক্ষ ভইরা দিবা ব্যথা
ব্যথা দিতে একবার ভাবলা না ॥
নিজে ব্যথার গন্ধ মাখলা না
সোনা বন্ধু রে….

কার বা কুমন্ত্রণায় পড়ি
গেলা তুমি আমায় ছাড়ি
ছাইড়া যাইতে ফিইরা চাইলা না ॥
তুমি আমার হইয়া থাকলা না
সোনা বন্ধু রে….

কেঁন্দে কয় পাগল হাসানে
শেল মারলা বুক বাইন্ধা পাষানে
শেল মারিতে একবার ভাবলা না ॥
বন্ধু কইয়া আমায় রাখলা না
সোনা বন্ধু রে….

তুমি কথা দিছলা আমার হইবা
তুমি আমার হইয়া রইবা
এই দুনিয়াই আমার হইলা না ।
সোনা বন্ধু রে

Comments

Popular posts from this blog

জড়াইয়া পিরীতের ফান্দে আমার

মন শিকারী বিন্দাইলো তীর

দিনে রাইতে তোমার গো বান্দা