দেহ পুরে বিরাজ করে (এক) গুন্ডা নামের ধুন্ধা ॥

 কেমনে তারে রাখতাম বাইন্ধা

দেহ পুরে বিরাজ করে (এক)
গুন্ডা নামের ধুন্ধা ॥

আগ দুয়ারে আসা যাওয়া
দিনে রাতে দিচ্ছে খেওয়া
বাতাস রূপে করে খেলা
লাগাইয়া ধান্দা ॥

কত না স্নেহ মমতায়
রাখি তারে হৃদ পিঞ্জিরায়
আলো কে আধাঁর করে যায়
ঘরে লাগায় বেন্দা ॥

সেই গুন্ডার এমনই গুণ
হঠাৎ সে লাগাবে আগুন
বাবর আলী যাবে যেদিন
সব করিবে আন্ধা ॥

Comments

Popular posts from this blog

জড়াইয়া পিরীতের ফান্দে আমার

মন শিকারী বিন্দাইলো তীর

দিনে রাইতে তোমার গো বান্দা