কুপির তেল

 কুপির তেল ফুরাইয়া গেলে

জ্বলবে না আর বাত্তি।
যম পুরি আন্দাইরে তোমার
নাইরে সঙ্গী সাথি ॥

পাষানে বাঁধলেনা হিয়া
যৌবনে মৌ’বনে গিয়া রে
ফুলের উপর আসন দিয়া
রসের মাতামাতি ॥

শেষ বাজারের সওদাগরি
ঘরের চুরাই করে চুরি রে
খাঁচার পাখি যাবে উড়ি
লাগবে খাঁচায় যাতি ॥

ভাবতে কয় হাসান পাগলে
যারে যা কান্ডারীর দলে রে
এক জনম তোর বিফল গেল
লাক জনমে লাভ কি ॥

Comments

Popular posts from this blog

জড়াইয়া পিরীতের ফান্দে আমার

মন শিকারী বিন্দাইলো তীর

দিনে রাইতে তোমার গো বান্দা