ভালবেসে ঘর বান্দিলাম

 ভালবেসে ঘর বান্ধিলাম

সোনা বন্ধুর ভাঙ্গা নায়,
মনে লয় ডুবিতাম যমুনায় ॥

আগেতো কইলা নারে বন্ধু
এমনি যাবে দিনো হাল,
মন সপিলাম দেখিয়া তার
নানান রং-বেরঙ্গের পাল।
সব দুই আঙ্গলা পোড়া কপাল
ঘুমটিতে পানি চুঁয়ায় ॥

কর্ম দোষে ধরল বিষে
ঝাইরা নামায় ওঝা নাই,
কাক পক্ষীরে খাওয়াইলাম
সোনার তন ঝরা কামাই।
দিন রজনী লইয়া খেলাই
প্রাণ জুড়ায় না জোছনায় ॥

একবার যদি সুখ পাখিরে
হাতের কাছে ধরিতাম,
তার চরণেই পাগল হাসান
একেবারেই মরিতাম।
প্রাণ সখিরে গান শুনাইতাম
শুইয়া ফুলের বিছানায় ॥

Song: Vanga Nay
Singer, Tune, Lyrics: Pagol Hasan

Comments

Popular posts from this blog

জড়াইয়া পিরীতের ফান্দে আমার

মন শিকারী বিন্দাইলো তীর

দিনে রাইতে তোমার গো বান্দা