জোরা তালির জীবন আমার গেলনা

আমি লুঙি দিয়া কেঁথা সিলাই
নুন আনতে পান্তা পাইনা
জোড়া তালির জীবন আমার গেলো না ॥

রাজ-দামুর বাজার যবর মন্দা
যার আছে তার শতেক ধান্ধা
নিজের হাতে নিজে বাঁন্ধা
ঘরোর মাইনষে বুঝলো না ॥

তারি ভবে সকল আশা
যার সনে যার ভালোবাসা।
গরিবের আল্লাহ্‌ ভরসা
অইলে অইলো নাইলে না ॥

লাল গল্লা শাহ্‌’র ছাতী কম্বল
গান পাগল হাসানের সম্বল
কার বা আকিজ বিড়ির বম্বল
ছাড়বার কপাল হইলো না ॥

Song: Jora Talir Jibon
Lyric, Tune, Singer: Pagol Hasan

0 Comments

Comments

Popular posts from this blog

জড়াইয়া পিরীতের ফান্দে আমার

মন শিকারী বিন্দাইলো তীর

দিনে রাইতে তোমার গো বান্দা