মন আমার মরা নদী

 

মন আমার মরা নদী
তার উপরে আবার যদি
দিবা ঢেউ লাগাইয়া
মরার আগে যাইবা মারিয়া ।
সোনা বন্ধুরে …
মরার আগে যাইবা মারিয়া ॥

দুই নয়নে দেখলাম কত
সুখেরই জোয়ার
কেউবা খুলে কেউবা লাগায়
পিরিতের দুয়ার ।
মরারে মারবা কি আর
প্রেমাণলে পুড়াইয়া
মরার আগে যাইবা মারিয়া ॥

সুখ পাখিটা দেয়না ধরা
হেলায় মিছা মিছা
দুর্দিনে দেইখোরে বন্ধু
মরি কি’বা বাঁচি ।
হৃদ মাঝারে ঠাই দিয়াছি
নিকট আপন জানিয়া
মরার আগে যাইবা মারিয়া ॥

তোর পিরিতে পাগল হাসান
দোষী যদি হই
চান সুরুজ আর আসমান জমিন
সাক্ষী বাইন্ধা থুই ।
শ্যাম পিরিতের উদাসী হই
তুই বন্ধুয়ার লাগিয়া
মরার আগে যাইবা মারিয়া ॥

Song: Mora Nodi
Lyrics, Tune, Singer: Pagol Hasan

0 Comments

Comments

Popular posts from this blog

জড়াইয়া পিরীতের ফান্দে আমার

মন শিকারী বিন্দাইলো তীর

দিনে রাইতে তোমার গো বান্দা